1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মানিকগঞ্জে কোমল পানীয়র সাথে চেতনা নাশক পান করিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

মানিকগঞ্জে কোমল পানীয়র সাথে চেতনা নাশক পান করিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩৯ জন খবরটি পড়েছেন

আতিকুর রহমান আশিক
মানিকগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানিকগঞ্জের হরিরামপুরের বলড়া ইউনিয়নে কোমল পানীয়র (স্পীড কোল্ড ড্রিংসের) সাথে চেতনা নাশক পান করিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় মামলা হলেও মামলায় প্রধান আসামি জিহাদ (২০) এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
‎
‎গত ১ জুলাই (বুধবার) হরিরামপুর থানায় ধর্ষণ মামলা হলে ৩ নং আসামী মিনু আরা ওরফে আশা নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মামলা রুজুর এক সপ্তাহ পার হলেও প্রযুক্তির যুগে এখনো প্রধান আসামি জিহাদ (২০) কে আটক করতে পারেনি পুলিশ।
‎
‎এর আগে গত ২৫ শে জুন রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের বলড়া গ্রামে এক কিশোরীকে (১৫) ধর্ষনের অভিযোগ উঠে প্রতিবেশী জিহাদের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে জিহাদ পলাতক রয়েছে।
‎
‎গত ১ জুলাই (বুধবার) ওই কিশোরীর বাবা হরিরামপুর থানায় জিহাদসহ ৪ জনের নামে মামলা করেন।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, বিবাহ উপলক্ষ্যে পাশের বাড়ি গায়ে হলুদ অনুষ্ঠানে দাওয়াত খেতে যায় ওই কিশোরী। প্রতিবেশি জিহাদ, সোহাগ ও গৃহবধূ আশাও যান ওই অনুষ্ঠানে । অনুষ্ঠানে মামলার ১ নং আসামী জিহাদ ও ৩নং আসামী আশার সহায়তায় বাদীর মেয়েকে জোরপূর্বকভাবে কোমল পানীয় স্পিডের সাথে চেতনা নাশক জাতীয় ঔষধ মিশিয়ে অজ্ঞান করে এবং আশার ঘড়ের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে।
‎পরে ঘটনাটি জানাজানি হলে কিশোরীর বাবা হরিরামপুর থানায় মামলা করেন।
‎
‎মামলায় অভিযুক্তরা হলেন, উপজেলার বলরায় ইউনিয়নের বলার গ্রামের মোঃ পান্নু বেপারীর ছেলে মোঃ জিহাদ (১৯), একই গ্রামের মোঃ ইব্রাহিম বেপারীর ছেলে মোঃ সোহাগ (১৬), মোঃ রাজেদুল ইসলামের স্ত্রী মোছাঃ মিনুআরা নার্গিস ওরফে আশা (২০) ও মৃত আফসার বেপারীর ছেলে মোঃ আফজাল বেপারী (৩০)।
‎
‎হরিরামপুর থানার মামলা নং- ০১/ তাং- ০১/০৭/২০২৬খ্রিঃ, ধারা- ৯(১)/৯(৪)(খ)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন,২০২৬ ; তৎসহ ৩২৮ পেনাল কোড, ১৮৬০।
‎
‎মামলার এজাহার নামীয় ৩নং আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলেও তথ্য প্রযুক্তির যুগে এখনো প্রধান আসামীসহ অন্যান্যরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।
‎
‎এ ব্যাপারে হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, মামলায় ধর্ষণের সহযোগী আশা নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার মূল আসামী জিহাদসহ বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar