1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খুলনায় র‍্যাবের অভিযানে ধরা ‘খবির বাহিনী’র প্রধান, উদ্ধার অস্ত্র-গুলি - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

খুলনায় র‍্যাবের অভিযানে ধরা ‘খবির বাহিনী’র প্রধান, উদ্ধার অস্ত্র-গুলি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩৯ জন খবরটি পড়েছেন

খুলনা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খুলনার দুর্ধর্ষ ডাকাত দল ‘খবির বাহিনী’র প্রধান খবির মোল্লা (৪৭)কে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। বুধবার (৮ জুলাই) বিকেলে খুলনার দিঘলিয়া থানার গাজীরহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৬ জানিয়েছে, অভিযানের সময় খবির মোল্লার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে সেগুলো জব্দ করা হয়।

র‍্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, খবির মোল্লা দিঘলিয়া উপজেলার জঙ্গুশিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি একজন পেশাদার ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলনা ও নড়াইল জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

র‍্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্র আইনে মামলা করে উদ্ধার করা আলামতসহ খবির মোল্লাকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar