নিজস্ব প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরার শ্যামনগরে ১০ পিস ইয়াবাসহ বাপ্পি মোল্লা (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের সাবেক অধ্যক্ষ ওসমান গনির বাড়ির সামনে রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
এসময় তল্লাশি করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তি হলেন শ্যামনগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নকিপুর গ্রামের আনিসুল মোল্লা (কালু) ছেলে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাঠোয়ারী বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, শ্যামনগর উপজেলাকে মাদকমুক্ত করতে মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে শ্যামনগর থানা পুলিশের এধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।