প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের মোরেলগঞ্জে নকল ডারবি সিগারেট তৈরির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি বদরুল আলম ভদ্দরকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি স্থানীয় ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের মালিক এবং পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
সোমবার (১৩ জুলাই) দুপুরে বাগেরহাটের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারের সময় তিনি আত্মগোপনে ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ জুন জেলা গোয়েন্দা পুলিশ মোরেলগঞ্জের সানকিভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৪৩ হাজার নকল ডারবি সিগারেট, প্যাকেটজাতকরণের সামগ্রী, ফিল্টার, তামাকসহ সিগারেট তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করে। এরপর ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির লিগ্যাল অফিসার মর্তুজা রেজা বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
মামলায় বদরুল আলম ভদ্দর ছাড়াও কারখানার ম্যানেজার মনির বয়াতি এবং মজিবর শেখকে আসামি করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিলেন এবং কারখানাটি বন্ধ অবস্থায় ছিল।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট থেকে।