1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোর শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের ২৬তম হত্যা বার্ষিকী বৃহস্পতিবার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

যশোর শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের ২৬তম হত্যা বার্ষিকী বৃহস্পতিবার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪২ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অকুতোভয় কলমযোদ্ধা ও দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের ২৬তম হত্যা বার্ষিকী উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী কর্মসূচি পালন করবে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।

জেইউজে সূত্রে জানা গেছে, কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় যশোর প্রেসক্লাবে সমবেত হওয়া, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিল। এরপর সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে স্মরণসভা।

হত্যাবার্ষিকীর সকল কর্মসূচিতে জেইউজের সদস্যসহ জেলার সাংবাদিকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।

এদিকে, হত্যাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সোমবার (১৩ জুলাই) সকালে জেইউজে কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেইউজের সভাপতি সাজেদ রহমান। সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক জয়ন্ত বসু, নির্বাহী সদস্য ও প্রতিনিধি ইউনিট চিফ রাহুল রায়, দৈনিক কল্যাণ ইউনিট চিফ লাবুয়াল হক রিপন, গ্রামের কাগজ ইউনিট চিফ নূর ইমাম বাবুল, দৈনিক স্পন্দন ইউনিটের ডেপুটি চিফ মিরাজুল কবীর টিটো এবং সমাজের কথার ডেপুটি চিফ এইচআর পরাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar