1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে প্রথমবারের মতো রাষ্ট্রীয় মর্যাদায় পালিত জুলাই শহীদ দিবস - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

যশোরে প্রথমবারের মতো রাষ্ট্রীয় মর্যাদায় পালিত জুলাই শহীদ দিবস

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৫৮ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬), দুপুর ২টা ৩৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সারাদেশের ন্যায় যশোরে প্রথমবারের মতো রাষ্ট্রীয় মর্যাদায় ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। ২০২৪ সালের জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে আজ বৃহস্পতিবার শহরের বকুলতলাস্থ ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ সর্বস্তরের মানুষের ঢল নামে। সকাল থেকে স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার রফিকুল ইসলাম। এছাড়া জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং সিভিল সার্জন ডা. মাসুদুর রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। জেলা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি এনসিপি যশোর জেলার প্রধান সমন্বয়কারী নুরুজ্জামানের নেতৃত্বে দলটির জেলা শাখার নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা একে একে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশব্যাপী সংঘটিত বিপ্লবে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মরণে প্রতি বছর এই দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar