1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আনন্দমোহন কলেজ নিয়ে উদ্যোগ: কারমাইকেল কলেজের ২০০৬ সালের আইন বাস্তবায়নের দাবি - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

আনন্দমোহন কলেজ নিয়ে উদ্যোগ: কারমাইকেল কলেজের ২০০৬ সালের আইন বাস্তবায়নের দাবি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৫ জন খবরটি পড়েছেন

মোঃ মুঞ্জিল ইসলাম মুরাদ, কারমাইকেল কলেজ প্রতিনিধি
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬), বিকেল ৫টা ৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ময়মনসিংহের আনন্দমোহন কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সরকারি উদ্যোগের পর রংপুরের কারমাইকেল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। ২০০৬ সালে জাতীয় সংসদে পাস হওয়া ‘রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় আইন’ বাস্তবায়নের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন তারা। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিনের এই আইন বাস্তবায়ন অথবা কলেজটির সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

২০০৬ সালে জাতীয় সংসদে পাস হওয়া ৪৫ নং আইনে কারমাইকেল কলেজকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছিল। ওই আইনে কলেজ বিলুপ্ত করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের কথা উল্লেখ ছিল। তবে পরবর্তীতে সেই আইন কার্যকর না করে নতুন আইনের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ায় কারমাইকেল কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজ হিসেবেই থেকে যায়।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনন্দমোহন কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশনা দেওয়ার পর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। তাদের দাবি, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে এই কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিকায়ন জরুরি।

দাবি ও সংকট

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ২০০৬ সালের আইনের আলোকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, নতুন ছাত্র ও ছাত্রী হল নির্মাণ এবং বার্ষিক বাজেট বৃদ্ধি। এছাড়া আধুনিক গবেষণাগার, গ্রন্থাগার স্থাপন, শিক্ষক সংকট নিরসন এবং ক্যাম্পাসের একাডেমিক পরিবেশ আধুনিকায়নের দাবিও জানিয়েছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা প্রশ্ন তুলছেন, একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়িত হলেও কারমাইকেল কলেজের জন্য প্রণীত আইন কেন আজও কার্যকর হলো না। তারা মনে করেন, বিশ্ববিদ্যালয় করা সম্ভব না হলেও অন্তত উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে দেশের অন্যতম আধুনিক সরকারি কলেজে রূপান্তর করা প্রয়োজন।

এখন পর্যন্ত কারমাইকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর বা ২০০৬ সালের আইন পুনরায় বাস্তবায়নের বিষয়ে সরকারের পক্ষ থেকে নতুন কোনো ঘোষণা আসেনি। তবে সাম্প্রতিক সরকারি উদ্যোগের পর শিক্ষার্থীরা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দীর্ঘদিনের এই দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar