1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

যশোরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৭৪ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
শুক্রবার (১৭ জুলাই ২০২৬), সকাল ৯টা ২৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব। শনিবার শহরের বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে পৃথকভাবে রথযাত্রার আয়োজন করা হয়, যেখানে হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ নেন।

শহরের বেজপাড়া পূজা মন্দির, ঝুমঝুমপুর বিসিক এলাকার সুবল বাবুর বাড়ি, রামকৃষ্ণ আশ্রম ও মিশন এবং চাঁচড়া ইসকন মন্দিরসহ বিভিন্ন স্থানে রথযাত্রা উপলক্ষে পূজা, শোভাযাত্রা ও রথ টানার আয়োজন করা হয়। ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থলগুলো।

বেজপাড়া পূজা মন্দিরে পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার নেতৃবৃন্দ রথযাত্রার উদ্বোধন করেন। রামকৃষ্ণ আশ্রম ও মিশনে অধ্যক্ষ জ্ঞানানন্দ প্রকাশ মহারাজ ভক্তদের সঙ্গে রথ টেনে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। এছাড়া চাঁচড়া ইসকন মন্দিরেও শোভাযাত্রা ও রথ টানার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

রথযাত্রায় অংশ নেওয়া ভক্তরা পুণ্য লাভের আশায় পরিবার-পরিজন নিয়ে রথের দড়ি টানেন এবং ভগবান জগন্নাথদেবের আশীর্বাদ কামনা করেন। আয়োজকরা জানান, আগামী উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের রথ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar