1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বার্তা: বাংলাদেশ-ভারত অংশীদারত্ব আরও দৃঢ় হবে - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বার্তা: বাংলাদেশ-ভারত অংশীদারত্ব আরও দৃঢ় হবে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১২৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দেন তাঁরা।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। তিনি বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই দিনটি আমাদের অভিন্ন ইতিহাস ও ত্যাগের সাক্ষ্য হিসেবে দাঁড়িয়েছে, যা আমাদের দ্বিপক্ষীয় অংশীদারত্বের ভিত্তি স্থাপন করেছে।”

মোদি আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা দুই দেশের সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে কাজ করছে এবং এটি জনগণের প্রকৃত কল্যাণ বয়ে এনেছে।

এদিকে, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পাঠানো এক বার্তায় বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক বহুমুখী, যা বাণিজ্য, উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, সাংস্কৃতিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত।

দ্রৌপদী মুর্মু আরও বলেন, ভারতের “প্রতিবেশী প্রথম” ও “অ্যাক্ট ইস্ট” নীতির অন্যতম প্রধান অংশীদার বাংলাদেশ। পাশাপাশি, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ভারতের রাষ্ট্রপতি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে দুই দেশের অংশীদারত্ব আরও গভীর হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar