1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নতুন নাম পেল যমুনা সেতুর দুই প্রান্তের থানা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

নতুন নাম পেল যমুনা সেতুর দুই প্রান্তের থানা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৮২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যমুনা সেতুর দুই প্রান্তে অবস্থিত দুই থানার নাম পরিবর্তন করেছে বাংলাদেশ পুলিশ। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে এ দুটি থানার নাম হবে ‘যমুনা সেতু পূর্ব থানা’ ও ‘যমুনা সেতু পশ্চিম থানা’।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে জানানো হয়, টাঙ্গাইল জেলা পুলিশের আওতাধীন ‘বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা’র নতুন নামকরণ করা হয়েছে ‘যমুনা সেতু পূর্ব থানা’। একইভাবে সিরাজগঞ্জ জেলা পুলিশের আওতাধীন ‘বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা’র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পশ্চিম থানা’।

এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি সরকার ‘বঙ্গবন্ধু সেতু’র নাম পরিবর্তন করে এর আনুষ্ঠানিক নাম দেয় ‘যমুনা সেতু’। এরপরই সংশ্লিষ্ট প্রশাসনিক ইউনিটগুলোর নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar