1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মহান মে দিবসে শ্রমিক-মালিক ঐক্যের বার্তা ঢাকায় - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

মহান মে দিবসে শ্রমিক-মালিক ঐক্যের বার্তা ঢাকায়

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১০৪ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশে অন্যান্য দেশের মতো ১ মে বৃহস্পতিবার পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫। “শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন কর্মসূচি ও সমাবেশ।

রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে ৫টি শ্রমিক পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

আলোচনায় আরও অংশ নেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ। এ সময় আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর একটি ভিডিও বার্তাও প্রচার করা হয়।

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল নয়াপল্টনে এক শ্রমিক সমাবেশের আয়োজন করে। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস এবং নজরুল ইসলাম খান বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।

পল্টন মোড়ে এক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, যেখানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন আ ন ম শামসুল ইসলাম, এবং বক্তব্য রাখেন অধ্যাপক মুজিবুর রহমান ও অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে যাত্রাবাড়ী চৌরাস্তায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। সভাপতিত্ব করেন মুহাম্মদ রমজান আলী।

মে দিবস উপলক্ষে জাতীয় পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে এবং বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে। রাজধানীর সড়কদ্বীপগুলো সজ্জিত করা হয় ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে।

সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, ট্রেড ইউনিয়ন এবং রাজনৈতিক দলসমূহ র‌্যালি, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar