1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব’—অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব’—অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১০৩ জন খবরটি পড়েছেন

শৈলকুপা প্রতিনিধি। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, ১৯৭৪ সালে শেখ মুজিব কর্তৃক প্রণীত আইনের ১৯ ধারার ভিত্তিতে সরকার চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপায় এক মতবিনিময় সভায় তিনি বলেন, “আওয়ামী লীগ গণহত্যাকারী, খুনি ও ফ্যাসিস্ট একটি দল। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, জুলাই বিপ্লবে তারা দুই হাজার মানুষকে হত্যা এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু করেছে। এইসব ঘটনার পেছনে একমাত্র আওয়ামী লীগের হাত রয়েছে।”

সভায় তিনি দাবি করেন, গত ১৭ বছরে দেশে বিচারবহির্ভূত হত্যায় প্রাণ হারিয়েছেন ৪৫০০ মানুষ এবং প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে গায়েবি মামলা হয়েছে। তিনি বলেন, “এইসব অপরাধ মানবতা বিরোধী হিসেবে বিবেচিত হওয়া উচিত। জনগণ আওয়ামী লীগের বিচার করবেই, ইনশাল্লাহ।”

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে গুম, খুন ও হত্যা বিচারের আওতায় আসবে। ৫ আগস্টের পর থেকে দেশে আর কোনো গুম হয়নি, কিংবা পুলিশ বাদী হয়ে কোনো গায়েবি মামলা করেনি।”

তিনি দাবি করেন, বিএনপি ও জামায়াতসহ যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছে, তাদের লক্ষ্য করেই এসব গুম ও হত্যা চালানো হয়েছে। পাশাপাশি তিনি বলেন, সরকার “জুলাই বিপ্লবের শহীদদের” বিচার করতে নতুন আইন প্রণয়নের কথা ভাবছে।

অনুষ্ঠানে বণিক সমিতির সভাপতি আবু সাঈদ সভার সভাপতিত্ব করেন। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা বক্তব্য রাখেন।

কবি হেলাল হাফিজের কবিতা আবৃত্তি করে অ্যাটর্নি জেনারেল বলেন, “আমরা কাপুরুষের উপমা হতে চাই না। আইন প্রতিষ্ঠা করে মানবতা বিরোধী অপরাধীদের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে চাই।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar