1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালবৈশাখীর পর আসছে ‘শক্তি’—উপকূলে বাড়ছে ঝুঁকি - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

কালবৈশাখীর পর আসছে ‘শক্তি’—উপকূলে বাড়ছে ঝুঁকি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৩০ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

টানা তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশে। সিলেট বাদে দেশের ৬৩টি জেলায় চলছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোববার ছিল বছরের সবচেয়ে উষ্ণতম দিন।

চলমান গরমে হিটস্ট্রোক, পানিশূন্যতা, ত্বকের সমস্যা ও মাথাব্যথাসহ নানা অসুস্থতায় আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গত চার দিন ধরেই দেশের বেশিরভাগ এলাকাজুড়ে বয়ে যাচ্ছে তীব্র গরমের দমকা হাওয়া।

তাপপ্রবাহের মধ্যেই দেশের কয়েকটি অঞ্চলে রোববার কালবৈশাখী ঝড় ও বজ্রপাত হয়। জামালপুর, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহে বজ্রপাতে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার ঢাকাসহ রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টিও হতে পারে। ফলে আজ দেশের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, মে মাসের ২৩ থেকে ২৮ তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যার সম্ভাব্য নাম ‘শক্তি’। এটি ভারতের ওড়িশা উপকূল এবং বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী অঞ্চলে আঘাত হানতে পারে ২৪ থেকে ২৬ মে’র মধ্যে। তবে পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূলে আঘাতের সম্ভাবনা তুলনামূলক বেশি।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ১৬ থেকে ১৮ মে’র মধ্যে সাগরে একটি সিস্টেম তৈরি হয়ে তা ধাপে ধাপে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এই ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে ধেয়ে এলে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar