1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জন্মভূমিতে ফিরছেন ড. ইউনূস, চট্টগ্রামে দিনব্যাপী কর্মসূচি - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

জন্মভূমিতে ফিরছেন ড. ইউনূস, চট্টগ্রামে দিনব্যাপী কর্মসূচি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১২৩ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন। আগামীকাল বুধবার এই সফরে তিনি দিনব্যাপী একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

সরকারি তথ্যসূত্র অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি নিজের পৈতৃক গ্রাম—হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া—পরিদর্শন করারও কথা রয়েছে তার।

সফরের অংশ হিসেবে ড. ইউনূস চট্টগ্রাম বন্দরে পৌঁছে এনসিটি-৫ প্রাঙ্গণে একটি সভায় অংশ নেবেন এবং বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী সংগঠন ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত আরেকটি কর্মসূচিতে কর্ণফুলী নদীর ওপর বহু প্রত্যাশিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন তিনি। এই সেতুটি বোয়ালখালী ও পটিয়া উপজেলার একটি অংশসহ নদীর দক্ষিণ তীরের বিস্তীর্ণ জনগণের দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে।

এছাড়া নগরীর জলাবদ্ধতা এবং অক্সিজেন মোড় থেকে হাটহাজারী সড়কের যানজট সমস্যা সম্পর্কেও তাকে ব্রিফ করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সফরের শেষভাগে তিনি চট্টগ্রাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জন্য নির্ধারিত জমির কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন।

এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar