1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নির্বাচনের পর সরকারে অংশ নেবেন না: ইউনূস - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

নির্বাচনের পর সরকারে অংশ নেবেন না: ইউনূস

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১০২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে গঠিত পরবর্তী সরকারে তিনি কোনো ভূমিকায় থাকতে চান না। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করে সফলভাবে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়েই তাদের দায়িত্ব শেষ হবে।

বুধবার লন্ডনে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে (চ্যাথাম হাউজ) এক অনুষ্ঠানে বক্তৃতা শেষে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, “আমি মনে করি না আমাদের উপদেষ্টা পরিষদের কেউই নির্বাচনের পর সরকারে যুক্ত হতে আগ্রহী হবেন। আমাদের দায়িত্ব হলো চলমান রূপান্তর প্রক্রিয়াকে সম্পন্ন করা এবং জনগণের সন্তুষ্টির মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, “আমরা নিশ্চিত করতে চাই যে, নির্বাচনটি সঠিকভাবে, শান্তিপূর্ণভাবে এবং গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে— এটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

বাংলাদেশে দীর্ঘ সময় পর একটি গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে গঠিত এই অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ইউনূস। তার এই মন্তব্যের মাধ্যমে পরিষ্কার হলো, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক কাঠামোয় অন্তর্বর্তী সরকারের কোনো সদস্য যুক্ত হবেন না বলেই সরকারের অভ্যন্তরীণ নীতি নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar