1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লন্ডনে ইউনূস-তারেক বৈঠক, গ্রেটার বই উপহার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

লন্ডনে ইউনূস-তারেক বৈঠক, গ্রেটার বই উপহার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১২৯ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে একটি কলম ও দুটি বই উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের ডরচেস্টার হোটেলে এক ঘণ্টাব্যাপী বৈঠকের পর এই উপহার দেন তিনি।

শুক্রবার (১৩ জুন) যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ৯টা (বাংলাদেশ সময় দুপুর ২টা) এই বৈঠক শুরু হয়ে শেষ হয় সকাল সাড়ে ১০টায়। বৈঠক শেষে তারেক রহমান হোটেল ত্যাগ করেন।

বৈঠকের পর বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে উভয় পক্ষের প্রতিনিধিরা একটি যৌথ বিবৃতি দেন। এতে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে উপহারের ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, তারেক রহমান অধ্যাপক ইউনূসকে একটি কলম ও দুটি বই দিয়েছেন। বই দুটি হল, পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের “No One Is Too Small to Make a Difference” এবং “Nature Matters”।

উল্লেখ্য, এই বৈঠক এবং উপহার বিনিময়কে ঘিরে দেশের রাজনীতিতে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar