1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নির্বাচন কমিশন শিগগিরই তারিখ ঘোষণা করবে-ড. খলিলুর রহমান - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

নির্বাচন কমিশন শিগগিরই তারিখ ঘোষণা করবে-ড. খলিলুর রহমান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৯৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন সামনে রেখে লন্ডনের ডরচেস্টার হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠককে ‘সন্তোষজনক’ বলে অভিহিত করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে বিকেল ৩টা ৩৫ মিনিট পর্যন্ত চলা এ বৈঠক শেষে দেওয়া এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে “উৎপাদনশীল আলোচনা” হয়েছে এবং শিগগিরই নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে বলে আশা প্রকাশ করা হয়।

বৈঠকে তারেক রহমান প্রস্তাব করেন, আগামী জাতীয় নির্বাচন যেন রমজানের আগেই অনুষ্ঠিত হয়। তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও এ সময়কে উপযুক্ত মনে করেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূস জানান, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, তবে সে ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার ও বিচার সংক্রান্ত অগ্রগতির প্রয়োজন রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও বৈঠকে অংশ নেন। দুই ঘণ্টাব্যাপী এ আলোচনার পরিবেশকে ‘সৌহার্দ্যপূর্ণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে যৌথ বিবৃতিতে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেন, “নির্বাচনের সময় নিয়ে কোনো জটিলতা নেই। আমরা আশাবাদী যে নির্বাচন কমিশন শিগগিরই তারিখ ঘোষণা করবে।”

প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠক সংক্রান্ত বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar