1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আসছে অতি ভারী বর্ষণ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

আসছে অতি ভারী বর্ষণ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১১৪ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং শহরাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে।

বিশেষ করে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এবং কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এছাড়া, ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কিছু অংশে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে।

আবহাওয়ার এই পরিস্থিতির পেছনে সক্রিয় মৌসুমী বায়ু এবং দক্ষিণপশ্চিমাঞ্চলে অবস্থানরত একটি সুস্পষ্ট লঘুচাপকে কারণ হিসেবে চিহ্নিত করেছে অধিদপ্তর। লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলেও জানানো হয়।

উপকূলীয় এলাকায় বৃষ্টির সঙ্গে দমকা অথবা ঝড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় খুলনা অঞ্চলে সর্বোচ্চ ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা পরবর্তী সময়ের জন্য পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar