1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খালেদা জিয়া হাসপাতালে, শারীরিক অবস্থা স্থিতিশীল - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

খালেদা জিয়া হাসপাতালে, শারীরিক অবস্থা স্থিতিশীল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১১৩ জন খবরটি পড়েছেন
বেগম খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলশানের ফিরোজা থেকে রওনা হয়ে তিনি রাত পৌনে ৮টার দিকে হাসপাতালে পৌঁছান। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই এ যাত্রা বলে জানা গেছে।

খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন প্যারামিটার পরীক্ষা করার প্রয়োজন ছিল। এ কারণে তাকে হাসপাতালে আনা হয়েছে।

হাসপাতালে পৌঁছানোর সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন।

এর আগে খালেদা জিয়া সর্বশেষ ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং ১৮ সেপ্টেম্বর হাসপাতাল ত্যাগ করেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। তিনি হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি ভর্তি হন লন্ডন ক্লিনিকে। ১৭ দিন চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে বড় ছেলে তারেক রহমানের কিংস্টনের বাসায় অবস্থান করেন।

চিকিৎসকরা সে সময় জানিয়েছিলেন, তার বয়সের কারণে লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরে ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar