1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় শরীয়তপুরের ডিসি ওএসডি - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় শরীয়তপুরের ডিসি ওএসডি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১০৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। শনিবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশের প্রজ্ঞাপন সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার একজন অতিরিক্ত জেলা প্রশাসক।

এর আগে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নারীসহ আশরাফ উদ্দিনের আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই জেলাজুড়ে আলোড়ন তোলে। ওই রাতেই তিনি একটি ভাড়া করা গাড়িতে শরীয়তপুর ত্যাগ করেন। সূত্র জানায়, বৃহস্পতিবার সারাদিন অফিস শেষে তিনি নিজের বাংলোতে ফেরেন এবং সেখান থেকেই গভীর রাতে বেরিয়ে যান।

ঘটনার পর শুক্রবার রাতে প্রথম আলোর সঙ্গে কথা বলেন আশরাফ উদ্দিন। তিনি দাবি করেন, ভিডিও ও ছবিতে থাকা নারী তাঁর আত্মীয়। পারিবারিক যোগাযোগ থেকে সম্পর্ক তৈরি হয়। তিনি বলেন, “ওই নারী আমার দুর্বলতার সুযোগ নিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন। এরপর আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন।”

ডিসির দাবি অনুযায়ী, নারীটি ঘুমের ওষুধ ও নেশাদ্রব্য প্রয়োগ করে তার ছবি ও ভিডিও ধারণ করেন এবং বিভিন্ন সময় টাকা দাবি করেন। তিনি জানান, পূবালী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ওই নারীর অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে এবং তার প্রমাণ রয়েছে।

সবশেষে ওই নারী তাকে স্ত্রীকে তালাক দিয়ে বিয়ে করতে বলেন, না হলে বড় অঙ্কের টাকা দিতে হবে বলে হুমকি দেন। তিনি দাবি করেন, প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নারী কিছু সংবাদকর্মী ও আইনজীবীদের মাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে দেন।

আশরাফ উদ্দিন জানান, এই ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar