1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নতুন বাংলাদেশ দিবস ও শহীদ আবু সাঈদ দিবস পালনের নির্দেশনা জারি - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

নতুন বাংলাদেশ দিবস ও শহীদ আবু সাঈদ দিবস পালনের নির্দেশনা জারি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১২৬ জন খবরটি পড়েছেন
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সরকারের পতন ও রাজনৈতিক পরিবর্তনের স্মরণে প্রতি বছর ৫ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিবস দুটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বুধবার দুটি পৃথক পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

৫ আগস্ট ২০২৪ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনটি ঐতিহাসিক মনে করে তা স্মরণীয় রাখতে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করা হয়। একইভাবে, গণআন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্র আবু সাঈদের স্মরণে ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দিবস দুটি যথাযথ মর্যাদায় পালনের জন্য দেশের সব মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থাকে নির্দেশনা দিয়েছে সরকার। পরিপত্রে উল্লেখ করা হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী এই দুটি দিবসকে ‘খ’ শ্রেণিভুক্ত হিসেবে বিবেচনা করতে হবে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা রাজনৈতিক পরিবর্তনের এক নতুন অধ্যায় রচনা করে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar