1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এনসিপি'র সরকার গঠনের দৃঢ় প্রত্যয়: বুলেটের পর ব্যালটে বিপ্লবের ইঙ্গিত নাসীরুদ্দীনের - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

এনসিপি’র সরকার গঠনের দৃঢ় প্রত্যয়: বুলেটের পর ব্যালটে বিপ্লবের ইঙ্গিত নাসীরুদ্দীনের

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১২১ জন খবরটি পড়েছেন
Nasiruddin Patwary and NCP

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দৃঢ় কণ্ঠে বলেছেন, “ইনশাআল্লাহ আমরা সংসদে যাব এবং সরকার গঠন করব। এতে কোনো সন্দেহ নেই।” তিনি আরও বলেন, বাংলাদেশে বুলেটের রেভল্যুশন হয়েছে, সামনে ব্যালটে রেভল্যুশন হবে। কোনো শক্তি নাই তা বাধাগ্রস্ত করতে পারবে। আমরা জয়ী হব।”

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (২৮ জুন) আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কেউ দলবাজ এসএমই সম্পর্কিত প্রতিষ্ঠান করতে চাইলে তা ঠেকিয়ে দেওয়া হবে। তিনি গত ১৫ বছরে এসএমই খাতে এবং শেয়ারবাজারে যারা লুণ্ঠন করেছে, তাদের বিচারের আওতায় আনার দাবি জানান।

বিগত সরকারগুলো নির্দিষ্ট দলীয় লোকজনকে “আঙুল ফুলে কলাগাছ” হওয়ার সুযোগ দিয়েছে বলে অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা দলমতের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করব। আমাদের রক্তের ওপর দিয়ে বাংলাদেশকে আঘাত করতে হবে।” তিনি চাঁদাবাজি ও মাস্তানি করে টাকা আয়ের সংস্কৃতি বন্ধ করে দেওয়ারও অঙ্গীকার করেন।

ভোটাধিকার আয়োজন যেমন সরকারের দায়িত্ব, তেমনি তরুণ প্রজন্মের প্রতিও সরকারের দায় আছে বলে স্মরণ করিয়ে দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সরকার আরাম কেদারায় বসে বড় বড় কথা বলে কাজ করলে হবে না। বিচারিক কার্যক্রমের মাধ্যমে ফ্যাসিবাদের বিচার করতে হবে।”

একই অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, এ দেশের ৯০ শতাংশ ব্যবসা অল্প কিছু মানুষ নিয়ন্ত্রণ করছে এবং তারা একটি সাম্রাজ্য গড়ে তুলেছে। তিনি অভিযোগ করেন, অর্থ দিয়ে ব্যবসায়ীরা রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলিয়েছে এবং টেন্ডার থেকে শুরু করে সবকিছু অল্প কিছু মানুষের হাতে কুক্ষিগত। সারজিস আলম ক্ষুদ্র ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মিডিয়া মাফিয়া এবং ব্যাংক মাফিয়ারা ক্ষুদ্র ব্যবসায়ীদের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar