1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যুক্তরাষ্ট্রসহ আট দেশে প্রবাসীদের এনআইডি কার্যক্রম শুরু করতে চায় ইসি - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

যুক্তরাষ্ট্রসহ আট দেশে প্রবাসীদের এনআইডি কার্যক্রম শুরু করতে চায় ইসি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১২৫ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ, জর্ডান ও ওমান—এই আট দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সোমবার (৭ জুলাই) বলেন, “এই আট দেশে কার্যক্রম শুরুর জন্য আমাদের সব প্রস্তুতি রয়েছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতির অপেক্ষায় আছি।” তিনি আরও জানান, ডিসেম্বর মাসের মধ্যেই এ কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের লক্ষ্যে কাজ চলছে।

জাপানে এই মাসেই প্রবাসীদের এনআইডি কার্যক্রম উদ্বোধনের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। তবে এখনো নির্দিষ্ট দিনক্ষণ নিশ্চিত করা সম্ভব হয়নি, কারণ এতে কিছু প্রযুক্তিগত দিক জড়িত রয়েছে।

গত ২ জুলাই পররাষ্ট্র সচিবকে দেওয়া একটি চিঠিতে ইসি জানিয়েছে, বিশ্বের ৪০টি দেশে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি দিতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।

অবশিষ্ট ৩১টি দেশের মধ্যে আটটিতে এবার অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, জাপানে এনআইডি কার্যক্রম শুরুর জন্য গত ২৫ মে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মতি দিয়েছে, এবং ১৫ জুলাইয়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ইসির তথ্যমতে, বর্তমানে নয়টি দেশে চলমান এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৪৭ হাজার ৩২ জন প্রবাসী আবেদন করেছেন। এর মধ্যে ২৯ হাজার ৫৬৩ জনের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে এবং ২০ হাজার ৪৫১ জনকে ভোটার হিসেবে অন্তর্ভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। বাতিল হয়েছে ৩ হাজার ৬৭৭টি আবেদন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar