1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইসি ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হলো আওয়ামী লীগের 'নৌকা' প্রতীক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

ইসি ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হলো আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১১৩ জন খবরটি পড়েছেন
নির্বাচন কমিশন
©বিডিটেলিগ্রাফ সম্পাদিত

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ার পর এবার নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে দলটির বহুল পরিচিত নির্বাচনী প্রতীক ‘নৌকা’ সরিয়ে ফেলা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক প্রথম আলোকে জানান, “কর্তৃপক্ষের নির্দেশে প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।”

এর আগে ১৩ জুলাই ইসি কমিশনার আব্দুর রহমান বলেছিলেন, “নিবন্ধন স্থগিত হলেও নৌকা প্রতীক বাতিল বা নতুন প্রতীক অন্তর্ভুক্তির বিষয়ে তখন কোনো সিদ্ধান্ত হয়নি।”

তবে নৌকা প্রতীক শিডিউলভুক্ত করার বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি প্রশ্ন তোলেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?”

তিনি আরও লেখেন, “গণ–অভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন আপনারা? রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান?”

বুধবার সকাল পর্যন্ত ইসির ওয়েবসাইটে আওয়ামী লীগের নাম থাকলেও প্রতীকটি সরিয়ে নেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র ও জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। চলতি বছরের ১২ মে অন্তর্বর্তীকালীন সরকার দলটির সকল স্তরের সংগঠন ও নেতা-কর্মীদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ করে এবং নির্বাচন কমিশন তাদের রাজনৈতিক নিবন্ধন স্থগিত করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar