1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভালো মানুষ না হলে উন্নয়ন অসম্ভব - সেনাপ্রধান জেনারেল ওয়াকার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

ভালো মানুষ না হলে উন্নয়ন অসম্ভব – সেনাপ্রধান জেনারেল ওয়াকার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১১৬ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভালো মানুষ না হলে কোনো দেশ বা জাতির উন্নয়ন সম্ভব নয়—এ মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “প্রথমেই আমাদের হতে হবে ভালো মানুষ। তারপরই দেশ ও জাতির উন্নয়ন সম্ভব।”

শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

সম্মেলনের মূল বিষয় ছিল ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সাইন্স’। সেনাপ্রধান বলেন, দেশের উন্নয়নে প্রকৌশল শিক্ষার গুরুত্ব অপরিসীম। পাশাপাশি শৃঙ্খলার সঙ্গে চলার মাধ্যমে দেশ উপকৃত হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, “বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেই আমাদের দেশকে এগিয়ে নিতে হবে।”

অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে পুরস্কার তুলে দেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিন দিনব্যাপী সম্মেলনে উৎপাদন কৌশল, নবায়নযোগ্য শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাপ প্রকৌশল এবং মহাকাশ গবেষণা সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar