1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ট্রাইব্যুনালে ইনুর বিস্ফোরক অভিযোগ: কণ্ঠ রেকর্ড আদালতের আদেশ ছাড়াই - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

ট্রাইব্যুনালে ইনুর বিস্ফোরক অভিযোগ: কণ্ঠ রেকর্ড আদালতের আদেশ ছাড়াই

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১০৫ জন খবরটি পড়েছেন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারাগারে কণ্ঠস্বর রেকর্ডের অভিযোগ তুলেছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। তিনি দাবি করেছেন, আদালতের আদেশ ছাড়াই গোয়েন্দারা তার ভয়েস রেকর্ড করেছেন এবং এটি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার (২০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ অভিযোগ তোলেন ইনু। বিচার শুরু হওয়ার আগে তার আইনজীবী ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ চাইলে ইনু এসব কথা বলেন। তিনি জানান, গেল জুনে কারাগারে তার কণ্ঠস্বর রেকর্ড করা হয়।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “তদন্তের স্বার্থে ট্রাইব্যুনালের আদেশ নিয়েই এই রেকর্ড করা হয়েছে।” তবে ইনুর দাবি, তাকে আদেশ দেখানো হয়নি।

এদিকে, জুলাই-আগস্টের হত্যা-গণহত্যা সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত তিন মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলক। এদিন প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয় কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে। তাকে একরামুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে।

একই দিনে পৃথক আরও পাঁচ মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর ২১ সদস্যকে আদালতে হাজির করা হয়। সব মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। তবে আসামি থেকে রাজসাক্ষীতে পরিণত হওয়া সাবেক আইজিপি মামুনকে এদিন আদালতে হাজির করা হয়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar