1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাইলস্টোন ট্র‍্যাজেডিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ

মাইলস্টোন ট্র‍্যাজেডিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২২ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় নেত্রকোণার দুর্গাপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন দুর্গাপুর পৌর শহরের কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বৃহস্পতিবার (২৪ জুলাই) এই আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বড় মসজিদ দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মুফতী মোহাম্মদ হুমায়ুন কবীর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে অনুষ্ঠিত হয় শোকসভা।
সংগঠনের সভাপতি পলাশ সাহা এতে সভাপতিত্ব করেন। কবি বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় এই সভায় আলোচনা করেন শিক্ষাবিদ শহীদ খান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ জিন্নাহ,সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু,কবি লোকান্ত শাওন এবং দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন।

শোকসভায় বক্তারা বলেন,মাইলস্টোন ট্র‍্যাজেডি দেশ ও জাতির জন্য এক মর্মান্তিক ঘটনা। এই দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করি আমরা। সেইসাথে যারা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি। এই ট্র‍্যাজেডিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি। এমন ঘটনা আমাদের জন্য অত্যন্ত বেদনা ও শোকের।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar