1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা, বিশেষ উদ্যোগে ফিরছে জীবন্ত প্রাণ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা, বিশেষ উদ্যোগে ফিরছে জীবন্ত প্রাণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১১০ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫-এ। ২০১৮ সালের তুলনায় এটি প্রায় ১০ শতাংশ বৃদ্ধি। আজ ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস উপলক্ষে এই তথ্য জানিয়েছে বন বিভাগ। এ বছরের প্রতিপাদ্য, ‘মানুষ-বাঘের সুরেলা সহাবস্থান।’

বন বিভাগ বলছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, প্রকল্পভিত্তিক কার্যক্রম এবং বাঘ হত্যা প্রতিরোধে জিরো টলারেন্স নীতির ফলে এই অগ্রগতি সম্ভব হয়েছে। সর্বশেষ জরিপে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট রেঞ্জের ৬৩৯টি গ্রিডে বসানো হয় ক্যামেরা ট্র্যাপ, যা থেকে পাওয়া চিত্র বিশ্লেষণে ১২৫টি বাঘ শনাক্ত করা হয়েছে।

অন্যদিকে, পর্যটকদের জন্যও সুখবর আছে। গত দেড় বছরে অন্তত তিন থেকে চারবার সরাসরি বাঘ দেখার অভিজ্ঞতা হয়েছে পর্যটকদের। কেউ কেউ বাঘের দৃশ্য বন্দি করেছেন ক্যামেরায়ও।

বাঘের অবস্থা একসময় সংকটাপন্ন হয়ে পড়েছিল বনদস্যু, গুপ্ত শিকারি, প্রাকৃতিক দুর্যোগ এবং অভয়ারণ্যে অনিয়ন্ত্রিত চলাচলের কারণে। তবে বর্তমান পরিস্থিতি বদলেছে নানা পদক্ষেপে। যেমন: আইনশৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, বাঘ-মানুষ দ্বন্দ্ব কমাতে ‘ভিলেজ টাইগার রেসপন্স টিম’ গঠন করা হয়েছে। এছাড়া খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় ৭৪ কিলোমিটার এলাকাজুড়ে চলছে ফেন্সিং স্থাপন কার্যক্রম। বাঘের সুপেয় পানি ও বাসস্থান নিশ্চিতের উদ্যোগও চলমান।

বিশেষজ্ঞরা মনে করেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে শুধু রয়েল বেঙ্গল টাইগার নয়, সুন্দরবন ও দেশের সামগ্রিক জীববৈচিত্র্য রক্ষা পাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar