1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১০ আগস্ট খসড়া, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

১০ আগস্ট খসড়া, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৯৭ জন খবরটি পড়েছেন
নির্বাচন কমিশন
©বিডিটেলিগ্রাফ সম্পাদিত

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে খসড়া তালিকা, আর ৩১ আগস্ট ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে এ তথ্য জানান ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটার তালিকা আইন সংশোধন বিলম্বিত হওয়ায় প্রথমে সম্পূরক তালিকা প্রকাশের পরিকল্পনা থাকলেও, আইন সংশোধনের পর এখন পূর্ণাঙ্গ তালিকাই প্রকাশ করবে ইসি।

নাসির উদ্দিন আরও জানান, ২১ আগস্ট পর্যন্ত খসড়া তালিকা নিয়ে দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। এর ভিত্তিতেই ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

ইতিমধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নতুন ভোটার হিসেবে ৪৪ লাখ ৬৬ হাজার জনকে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সবশেষ হালনাগাদ অনুযায়ী, দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

নির্বাচন কমিশন জানায়, ২০২৫ সালের ফেব্রুয়ারির শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে জোরেশোরে। আইনশৃঙ্খলা বাহিনীকে পূর্ণ প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, আগামী কয়েক দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করতে পারেন বলেও জানা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar