1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে তামাক বিরোধী প্রশিক্ষণ ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ

অভয়নগরে তামাক বিরোধী প্রশিক্ষণ ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৬৮ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, নওয়াপাড়া (যশোর) থেকে।
অভয়নগরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে দিনব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোর্স পরিচালক পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে সমন্বয়ক ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। মূল প্রবন্ধ উপস্থাপন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ও বিধিমালা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব।

তামাক কোম্পানীর বিজ্ঞাপন অপসারণ, তামাক বিরোধী প্রচার-প্রচারণা বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, আইসিটি কর্মকর্তা আহসান কবীর, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, জহুরুল ইসলাম, শেখ আবুল কাশেম, নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সদস্য এস জেড মাসুদ তাজ,বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক ফারুক হোসেন প্রমুখ।

প্রশিক্ষণে প্রায় ২৬ জন অংশগ্রহণ করে। এর আগে সকালে অভয়নগর নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে একই সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, যশোর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar