1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফরিদপুর-৪ সীমানা পরিবর্তনে অবরোধ অব্যাহত, ভাঙ্গায় পরিস্থিতি শান্ত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যক্তিত্বসম্পন্ন শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনদের সঙ্গে শাখা ছাত্রদল কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুনফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ রায়পুরায় বাস ও পুলিশের গাড়ির সংঘর্ষ, আহত রাঙামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার যশোরে বাড়ির দেয়াল থেকে ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক নেত্রকোণার দুর্গাপুরে মাদকের আখড়ায় পরিণত হওয়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন BUP-এর শিক্ষার্থী সাদাফ শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ফরিদপুর-৪ সীমানা পরিবর্তনে অবরোধ অব্যাহত, ভাঙ্গায় পরিস্থিতি শান্ত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৭ জন খবরটি পড়েছেন

ফরিদপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি মঙ্গলবারও চলছে। তবে সকাল থেকে ভাঙ্গা এলাকায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সকাল ৬টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসনের কঠোর নির্দেশে পদ্মা সেতু হয়ে ঢাকার সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ সচল রাখা হয়েছে। মহাসড়কে বাড়তি নজরদারি রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে অবস্থান করছে।

সরেজমিনে দেখা গেছে, সড়কে অবরোধ নেই, তবে যানবাহন স্বাভাবিকের তুলনায় কম। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে, সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।

এর আগে সোমবার বিক্ষোভকারীরা ভাঙ্গা থানা ইএনও অফিস, নির্বাচন অফিস ও ভাঙ্গা হাইওয়ে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ও প্রশাসন কঠোর অবস্থান নেয়। ঘটনার পর রাতেই ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম ভাঙ্গা থানা পরিদর্শন করেন। তিনি আজ দুপুরে সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তন করে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে স্থানীয়রা ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X