1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাতীয় পতাকা বিধিমালা লঙ্ঘন: রাঙামাটি পরিবার পরিকল্পনা কার্যালয়ে পতাকার অবমাননা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২ লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

জাতীয় পতাকা বিধিমালা লঙ্ঘন: রাঙামাটি পরিবার পরিকল্পনা কার্যালয়ে পতাকার অবমাননা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ জন খবরটি পড়েছেন

মোঃকামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় শোক দিবস এর দিনে রাঙামাটিতে একটি সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকার অবমাননার খবর পাওয়া গেছে। শহরের ‘আঞ্চলিক পণ্যাগার, পরিবার পরিকল্পনা, রাঙামাটি’ কার্যালয়ে জাতীয় পতাকাটি বিধি বহির্ভূতভাবে উল্টো অবস্থায় উড়তে দেখা গেছে। একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের এমন কাণ্ডজ্ঞানহীনতায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।​

আজ ৩১ আগস্ট, শোকের মাসের সমাপনী দিনে শ্রদ্ধা ও গাম্ভীর্যের সাথে যখন দেশজুড়ে কর্মসূচি পালিত হচ্ছে, তখন রাঙামাটির এই কার্যালয়ে দেখা গেল ভিন্ন চিত্র।

সরেজমিনে দেখা যায়, ভবনের সম্মুখভাগে টাঙানো বাংলাদেশের জাতীয় পতাকাটি উল্টো (সবুজ অংশের ওপর লাল বৃত্তটি নিচের দিকে) অবস্থায় ঝুলে আছে। পতাকা বিধিমালার তোয়াক্কা না করে এমনভাবে পতাকা প্রদর্শনকে জাতীয় প্রতীকের প্রতি চরম অবহেলা হিসেবে দেখছেন সচেতন মহল।​

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পতাকাটি কারেন্ট এই তারে অবস্থায় রয়েছে। সরকারি অফিসের কর্মচারীদের উপস্থিতিতে কীভাবে এমন ভুল দীর্ঘক্ষণ ধরে চলতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। জনৈক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয় পতাকা আমাদের গর্ব। শোকের দিনে একটি সরকারি প্রতিষ্ঠানে পতাকার এই দশা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি সরাসরি জাতীয় পতাকার অবমাননা।

বাংলাদেশ জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ অনুযায়ী, জাতীয় পতাকা প্রদর্শন বা উত্তোলনের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। পতাকার মানহানি বা ভুলভাবে প্রদর্শন করা দণ্ডনীয় অপরাধ। সরকারি প্রতিষ্ঠানে এমন ভুল দায়িত্বে অবহেলার শামিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে আঞ্চলিক পণ্যাগার, পরিবার পরিকল্পনা, রাঙামাটি কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করা হলে তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। তবে সাধারণ মানুষ ও স্থানীয় সচেতন সমাজ এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar