1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে নেত্রকোণায় কলেজছাত্রের মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যক্তিত্বসম্পন্ন শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনদের সঙ্গে শাখা ছাত্রদল কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুনফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ রায়পুরায় বাস ও পুলিশের গাড়ির সংঘর্ষ, আহত রাঙামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার যশোরে বাড়ির দেয়াল থেকে ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক নেত্রকোণার দুর্গাপুরে মাদকের আখড়ায় পরিণত হওয়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন BUP-এর শিক্ষার্থী সাদাফ শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে নেত্রকোণায় কলেজছাত্রের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২১০ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে নেত্রকোণায় ইয়াসিন আহমেদ সিয়াম (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) জেলা শহরের রাজুরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আহমেদ নেত্রকোণার আবু আব্বাছ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি জেলার বারহাট্টা উপজেলার ধনপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সিয়াম। মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনে চড়ে নেত্রকোণার উদ্দেশে যাত্রা করেন। প্রচণ্ড ভিড়ের মধ্যে ভেতরে জায়গা না পেয়ে ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিলেন সিয়াম। ট্রেনটি জেলা শহরের রাজুরবাজার এলাকায় পৌঁছালে মানুষের চাপে দরজা থেকে ছিটকে পড়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোণা বড় স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাসির উদ্দিন বলেন, আন্ত:নগর হাওর এক্সপ্রেস ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে যাত্রা করছিলেন সিয়াম। জেলা শহরের রাজুরবাজার পৌঁছালে ট্রেন থেকে নিচে পড়ে যান।

ময়মনসিংহ রেলওয়ে পুলিশের পরিদর্শক মো. আখতার হোসেন বলেন, নিহতের ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X