1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পদুয়া নাওঘাটা রোড উন্নয়নে অনিয়মের অভিযোগ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যক্তিত্বসম্পন্ন শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনদের সঙ্গে শাখা ছাত্রদল কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুনফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ রায়পুরায় বাস ও পুলিশের গাড়ির সংঘর্ষ, আহত রাঙামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার যশোরে বাড়ির দেয়াল থেকে ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক নেত্রকোণার দুর্গাপুরে মাদকের আখড়ায় পরিণত হওয়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন BUP-এর শিক্ষার্থী সাদাফ শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

পদুয়া নাওঘাটা রোড উন্নয়নে অনিয়মের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮৯ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | লোহাগাড়া উপজেলার পদুয়া নাওঘাটা রোডে সদ্য সম্পন্ন কার্পেটিংয়ের কাজ মাত্র একদিনের মধ্যেই উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও প্রকৌশলগত নিয়ম না মেনেই ঠিকাদার কাজ সম্পন্ন করায় এই বেহাল দশার সৃষ্টি হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয়রা জানান, রাস্তার কার্পেটিংয়ের আগে যথাযথভাবে বেইজ প্রস্তুত না করে এবং প্রয়োজনীয় কম্প্যাকশন ছাড়াই কাজ শেষ করা হয়েছে। ফলে ভারী যান চলাচল শুরু হতেই পিচ উঠে গিয়ে রাস্তার বিভিন্ন স্থানে গর্ত ও খোয়া বের হয়ে পড়ছে।

এর আগে কয়েকদিন ধরে রাস্তার উপর ইটভাটা মালিকদের দেওয়া ৩ নম্বর ইটভাঙা তুলে রাস্তা সমান করতে দেখা যায়। এ সময় স্থানীয়রা সংশ্লিষ্টদের কাছে কাজের বিষয়ে জানতে চাইলে তারা জানান, এখানে মেহমান আসবে, তাই দ্রুত রাস্তা সমান করা হচ্ছে। এই বক্তব্যে স্থানীয়দের মধ্যে কাজের স্বচ্ছতা নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়।
বিষয়টি নিয়ে লোহাগাড়া এলজিইডি অফিসে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানান, তাদের অবহিত না করেই সংশ্লিষ্ট ঠিকাদার নিজ উদ্যোগে কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করেছে। ফলে কাজের মান, নকশা অনুসরণ এবং সরকারি বিধিমালা মানা হয়েছে কিনা—তা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কাজের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার তদারকি ছিল না। নির্ধারিত পুরুত্ব বজায় না রাখা, নিম্নমানের বিটুমিন ব্যবহার এবং তড়িঘড়ি কাজ শেষ করাই এই ক্ষতির মূল কারণ বলে তারা মনে করছেন।
এলাকাবাসী অবিলম্বে বিষয়টির নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে দায়ী ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং টেকসই ও মানসম্মতভাবে রাস্তার পুনঃনির্মাণের জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X