ফৌজদারহাট এলাকায় ঢাকা অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোরের এ ঘটনায় ট্রেনের একটি পাওয়ার কার ও পাশের শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন ছড়িয়ে পড়লেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে ট্রেনটি ফৌজদারহাট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে। পরে আগুন দ্রুত পাশের এসি বগিতে ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কুমিরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধারের কাজ চলছে।
তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।