রাজু মিয়া , লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
লালমনিরহাটে জ্বালানি তেলের তীব্র সংকট দিনে দিনে বাড়ছে। জেলার ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে মোটরসাইকেল। একদিন আগেই মোটরসাইকেলের দীর্ঘলাইন । হাজারো মোটরসাইকেল অপেক্ষার পরও অনেকে তেল না পেয়ে বাড়ি ফিরছেন। যা দিনে আরো বাড়তে থাকে।
এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ফুয়েল কার্ডধারীগন। রেজিষ্ট্রেশন বিহীন শতকরা ৯০ টা মোটরসাইকেলের দীর্ঘলাইনে তেল ক্রয় করতে পাচ্ছেন না ফুয়েল কার্ডধারীগন।
বিশেষজ্ঞরা বলছেন প্রত্যেক পাম্পে যদি রেজিস্টারে মোটরসাইকেলের লাইসেন্স নম্বর লিখে তেল দেওয়া হত আর সেই রেজিস্টার প্রশাসন এর নিকট জমা দেওয়া যেত তাহলে সিন্ডিকেট বাণিজ্য হত না।
প্রশাসন একদিকে পাম্পের তেলের হিসাব পেত অন্যদিকে ক্রেতারাও অতিরিক্ত তেল ক্রয় করতে পারতো না।
চামটাহাট ফিলিং ষ্টেশনে ট্যাগ অফিসার না থাকায় দলীয় প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করেছেন ফুয়েল ক্রেতাগন। পুলিশের উপস্থিতিতে চলছে বোতলে পেট্রোল বিক্রি। স্থানীয় সুত্রে জানা যায় মদাতী ইউনিয়নের যুবদলের নেতাদের নিয়ন্ত্রণে লিস্ট করে বোতলে তেল দিচ্ছে পাম্প মালিক দিলীপ চন্দ্র।
বোতলে তেল দেয়ার ভিডিও করায় দৈনিক মুক্তির প্রতিনিধি সজিবের মোবাইল কেরে নিতে চাইলে তর্কে জরান পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা দ্রুত এই সংকট সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।