1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পুলিশে ১৪,৫০০ নতুন পদ, বড় নিয়োগের ঘোষণা - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

পুলিশে ১৪,৫০০ নতুন পদ, বড় নিয়োগের ঘোষণা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৭৭ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টির পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহিউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বর্তমানে পুলিশ বাহিনীতে মোট ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরেন তিনি। মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া-এর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান পদের মধ্যে ২ লাখ ৭ হাজার ৭৪৫টি পুলিশ পদ, ৮ হাজার ৪৭টি নন-পুলিশ পদ এবং ২ হাজার ৭৬২টি আউটসোর্সিং পদ রয়েছে।

নতুন সৃষ্ট পদগুলোর মধ্যে ৫০০টি সহকারী পুলিশ সুপার (এএসপি), ৪ হাজার নিরস্ত্র উপপরিদর্শক (এসআই) এবং ১০ হাজার কনস্টেবল পদ অন্তর্ভুক্ত থাকবে বলে জানান তিনি।

এছাড়া, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২ হাজার ৭০৩টি কনস্টেবল শূন্যপদের বিপরীতে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি সরাসরি ২ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

অন্যদিকে, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত-এর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে সংঘটিত গুরুতর অপরাধসংক্রান্ত তথ্য তুলে ধরেন। তিনি জানান, বর্তমান সরকারের সময়ে সারাদেশে ৪৬৪টি হত্যা মামলা এবং ৬৬৬টি ধর্ষণের মামলা হয়েছে।

এসব মামলায় যথাক্রমে ৬০৪ জন এবং ৫৩০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলায় ১১ জন এবং ধর্ষণ মামলায় ৭১ জন আসামি জামিনে মুক্তি পেয়েছেন।

মন্ত্রী বলেন, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে মামলাগুলো নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে দ্রুত অভিযোগপত্র দাখিলের কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar