1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আদালতের রায়ে নতুন আলোচনায় সাতকানিয়ার সাংবাদিক নির্যাতন মামলা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

আদালতের রায়ে নতুন আলোচনায় সাতকানিয়ার সাংবাদিক নির্যাতন মামলা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৪৩ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাংবাদিক মো. গিয়াস উদ্দিনের দায়ের করা একটি মামলায় আসামি নাজিম উদ্দিনকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত।

বৃহস্পতিবার (২১ মে) ৩০৮/২০২২ ইং নম্বর মামলার রায়ে এ আদেশ দেওয়া হয়। আদালতের এ রায়কে এলাকায় আলোচিত ঘটনার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সাংবাদিক মো. গিয়াস উদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন ১৬ নম্বর সাতকানিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারদোনা গ্রামের খিতামুল্লা পাড়ার বাসিন্দা। তিনি মৃত আব্দুল মাবুদ ও মমতাজ বেগমের একমাত্র ছেলে। দীর্ঘদিন ধরে তিনি প্রতিপক্ষের বিভিন্ন ধরনের হামলা, মামলা ও নানামুখী নির্যাতনের শিকার হয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, সাংবাদিক গিয়াস উদ্দিনের সঙ্গে স্থানীয় একটি পক্ষের বিরোধের জেরে একাধিকবার উত্তেজনা ও সংঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি আইনগত প্রতিকার চেয়ে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনার পর আদালত অভিযুক্ত নাজিম উদ্দিনকে দোষী সাব্যস্ত করে ৩ মাসের সাজা প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত নাজিম উদ্দিন সাতকানিয়া উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ইউনুচের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আদালতের এ রায়ের পর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে সাংবাদিকদের ওপর নির্যাতন ও ভয়ভীতির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। সাংবাদিক মহলেও এ রায়কে ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।
সাংবাদিক গিয়াস উদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে আমি নানা ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে আসছি। আদালতের এ রায়ে আমি ন্যায়বিচার পেয়েছি বলে মনে করছি।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar