1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিশু রামিসা হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

শিশু রামিসা হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে ফ্রেন্ডলী ব্যাকআপ ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) পৌরসভার বাদঘাটার ফ্রেন্ডলী ব্যাকআপ ইয়ুথ ফাউন্ডেশনের অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত বিচার দাবি করেন। এ সময় তারা ‘ধর্ষণ ও হত্যার বিচার চাই’, ‘শিশুর নিরাপত্তা নিশ্চিত করো’ এবং ‘জাস্টিস ফর রামিসা’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “শিশু রামিসার মতো নিষ্পাপ একটি শিশুকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা পুরো জাতির জন্য লজ্জাজনক। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

সংগঠনটির সাধারণ সম্পাদক আদনান মুত্তাকী বলেন, “নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রতিবাদ নয়, সামাজিক সচেতনতা ও কঠোর আইন প্রয়োগও জরুরি। আমরা চাই, এই ঘটনার বিচার দ্রুত সম্পন্ন হোক এবং অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় সংগঠনের অর্ধশতাধিক ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar