1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কলাবাগানে শিশুকে চকলেটের প্রলোভনে ধর্ষণচেষ্টা: ৬৩ বছরের বৃদ্ধ গ্রেপ্তার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

কলাবাগানে শিশুকে চকলেটের প্রলোভনে ধর্ষণচেষ্টা: ৬৩ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৪ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর কলাবাগানে আট বছরের এক শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৩ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার একটি আদালত অভিযুক্ত আলমগীর হুদা রুবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানিয়েছেন, গতকাল শুক্রবার নর্থ সার্কুলার রোডের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার দিনই ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রুবেল ওই এলাকায় ভাইয়ের পরিবারের সঙ্গে বসবাস করেন। শুক্রবার বাড়ি ফাঁকা থাকায় তিনি তাঁর প্রতিবেশী ওই শিশুকে চকলেটের লোভ দেখিয়ে নিজের ঘরে ডেকে নেন। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন রুবেলকে আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত বৃদ্ধকে হেফাজতে নেয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দুলাল হক জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রুবেল নিজের অপরাধ স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।

সম্প্রতি রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনার পর দেশজুড়ে চলমান ক্ষোভ ও নিন্দার মধ্যেই কলাবাগানের এই ঘটনাটি সামনে এলো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar