1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ধানের ফলারের আঘাতে পিতা-পুত্রকে গুরুতর জখম - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

বাঘারপাড়ায় ধানের ফলারের আঘাতে পিতা-পুত্রকে গুরুতর জখম

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬৬ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ার রায়পুর বাজারে ধান বিক্রিকে কেন্দ্র করে পিতা ও পুত্রকে ফলারের (বস্তা থেকে ধানের নমুনা সংগ্রহের ‘ফলার’ বা স্থানীয় ভাষায়‘বোমা’ নামে পরিচিত। যা স্টিলের তৈরি ফাপা নল, যার অগ্রভাগ সূঁচালো) আঘাতে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ মে) সকালে ১০ টার দিকে রায়পুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের হানিফা
(৪৫) এবং তার ছেলে সাদিক (১৯)। আহত দু’জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রায়পুর বাজারে ধানহাটে ধান বিক্রি করতে আসেন হানিফা ও তার ছেলে সাদিক। সেখানে ধান
কিনছিলো একই এলাকার সাবেক সেনা সদস্য হাসান মন্ডল ও তার ছেলে সাকিব। ধানের বস্তায় প্রতি মনে ১ কেজি করে বেশি
দেওয়া হলেও ব্যবসায়ি হাসান ধান ওজন করে এক মনের কম দেখান।
এ নিয়ে সাদিক প্রতিবাদ করলে হাসানের ছেলে সাকিব চড়াও হয় এবং তার পেটে ফলার দিয়ে আঘাত করে। এ সময় পিতা হানিফা ছেলেকে রক্ষা করতে আসলে তাঁকেও ফলার দিয়ে আঘাত করে আহত করে। হামলায় হানিফা ও সাদিকের পেটের ডান পাশে ও
হাতে রক্তাক্ত জখম হয়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত যশোর
জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে সাদিকের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়েছে।

এ বিষয়ে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আখতার জানান, আহত পিতা পুত্রকে চিকিৎসার যাবতীয়
ব্যবস্থা করা হয়েছে।

বাঘারপাড়া থানার ওসি শাহজালাল আলম জানান, ঘটনার বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar