1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের ১০জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

শ্যামনগরে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের ১০জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১২৮ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গরু চরানোর সময় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ১০ জন জখম হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামের গীতা রানী গাইন, রণজিৎ গাইন, শিবপদ গাইন, ধর্মদাস গাইন, বিষ্ণুপদ গাইন, রবীন্দ্রনাথ গাইন, অনিমেষ গাইন, ইন্দ্রজিৎ গাইন, সুরেন গাইন ও কৌশল্যা গাইন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জেলেখালি গ্রামের কৃষ্ণপদ গাইনের স্ত্রী গীতা রানী গায়েন জানান, জমি নিয়ে তাদের সঙ্গে পার্শ্ববর্তী মথুরাপুর গ্রামের আব্দুল মজিদ পাইকের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। স্থানীয়ভাবে শালিসি বৈঠক হলেও প্রতিপক্ষরা মানে না। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি নিজেদের পোষা গরু নিজেদের জমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাওয়ার সময় আব্দুল মজিদ ও তার ছেলে চোরাকারবারি হাসান পাইকসহ কয়েকজন বাধা দেন। কথাকাটাকাটির একপর্যায়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার একপর্যায়ে তার মাথায় কোপ মেরে জখম করা হয়। খবর পেয়ে তার পরিবারের সদস্য রণজিৎ গায়েন, শিবপদ গায়েন, ধর্মদাস গায়েন, বিষ্ণুপদ গায়েন, রবীন্দ্রনাথ গায়েন, অনিমেষ গায়েন, ইন্দ্রজিৎ গায়েন, সুরেন গায়েন ও কৌশল্যা গায়েন ছুঁটে এলে আব্দুল মজিদ পাইক, তার ছেলে হাসান পাইক ও হোসেন পাইক, ভাণ্ডারীর ছেলে জাহিদ হোসেন বাবু, ইসলাম গাজীর ছেলে বিল্লাল হোসেন, তার স্ত্রী খুকুমনি, হাসান পাইকের ছেলে মিলন পাইকসহ অজ্ঞাতনামা ১০/১২জন তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় হামলাকারিরা তাদের একটি স্মার্ট ফোন নিয়ে নেয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আব্দুল মজিদ পাইক জানান, বিরোধপূর্ণ জমির উপর দিয়ে গরু নিয়ে যাওয়ার সময় কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে তাদেরও দুইজন আহত হয়েছে।

ইউপি সদস্য দেবাশীষ গাইন জানান, এটা একটি ববর্রোচিত হামলা। পরিষদের থেকে তাদেরকে দুই পক্ষকে বলা হয়েছিলো যে যার জায়গায় আছে ঐ ভাবে ঈদ পর্যন্ত থাকতে। ঈদের পরে মাপ জরিপ করে সমাধান করার কথা ছিলো।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খালিদুর রহমান জানান, এ ঘটনায় রণজিৎ গায়েন বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar