1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মরীচিকার হাটে - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

মরীচিকার হাটে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৭৩ জন খবরটি পড়েছেন

মোঃ আব্দুল আউয়াল।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নৈঃশব্দ্যের হাটে পৌঁছে পা দুটো থমকে গেল…
সেখানে ছায়াদের কেনাবেচা চলছিল প্রকাশ্য রোদে…
আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম,
‘কী মূল্যে বিকোচ্ছে ভাই এই ছায়াগুলো…?’
হাটের পসারি কুটিল হেসে জিজ্ঞেস করল:
‘কোন দৈর্ঘ্যের ছায়াটা মেপে নেবেন আপনি…?’
ক্ষমতার… না দম্ভের…? চাটুকারিতার… না মোহের…?
বলুন আপনি কোনটা চান…?
রঙিন মুখোশের… না সুনিপুণ অভিনয়ের…?
আমি আড়ষ্ট কণ্ঠে বললাম, ‘একটু নিঃস্বার্থ আলো…’
পসারি এবার শূন্য চোখে চেয়ে বলল:
‘এই আলোটুকু আছে বলেই তো অন্ধকার চেনা যায়…’
তবে মাফ করবেন ভাই,,,
এই আলোর কণাটি বিক্রির জন্য নয়…
এর কোনো দাম আপনি দিতে পারবেন না।
আর যেদিন এই আলোটুকুও বিকিয়ে যাবে,
সেদিন মহাবিশ্ব এক অনন্ত কৃষ্ণগহ্বরে হারিয়ে যাবে।
আমি শূন্য হাতে সেই হাটের কিনারে দাঁড়িয়ে রইলাম…
চারপাশে তখন ছায়াদের দরদাম আরও চড়েছে,
ক্ষমতার ছায়াটা কিনতে মানুষের লাইনে মারামারি,
আর দম্ভের ছায়াটা গায় জড়িয়ে কয়েকজন বুক ফুলিয়ে হাসছে।
আমি পসারির সেই শূন্য চোখের দিকে তাকিয়ে আবার শুধালাম,
‘যদি আলোটুকু বিক্রি না-ই করো ভাই,
তবে এই মরীচিকার হাটে এর পাহারা কেন…?’
পসারি এবার একটা দীর্ঘশ্বাস ফেলে অবয়বহীন হাসল,
বলল, ‘বিক্রি করি না বলেই তো হাটটা টিকে আছে বাবু…
ঐ আলোর শেষ কণাটুকু যদি নিভে যায়,
তবে ক্রেতা-বিক্রেতা সবাই যে নিজের ছায়ায় নিজেই হারিয়ে যাবে!
কেউ আর কাউকে চিনতে পারবে না,
এমনকি নিজের মুখোশটাও আর খুঁজে পাবে না কেউ।’
আমি চারপাশের সেই অন্ধ ক্রেতাদের দিকে তাকালাম—
তারা কেউ আলোর খোঁজে আসেনি,
তারা এসেছে অন্ধকারকে আরও জমকালো করতে।
আমি পকেট থেকে আমার যৎসামান্য ‘বিবেক’ বের করে বললাম,
‘এর বিনিময়ে কি এক ফোঁটা আলোও দেওয়া যায় না…?’
পসারি আমার হাতের দিকে চেয়ে মৃদু হাসল,
বলল, ‘ওটির চলন তো এই হাটে বহু আগেই বন্ধ হয়েছে ভাই!
ওটা দিয়ে এখানে ছায়াও মিলবে না, আলোও মিলবে না।
তবে ওটা যদি বুকে ধরে রাখতে পারো,
তবে হাট ফুরোলে একদিন নিজের ভেতরেই আলোর সন্ধান পাবে।’
আমি আমার সেই মলিন বিবেকটুকু আবার বুকে জড়িয়ে নিলাম,
ততক্ষণে হাটের প্রকাশ্য রোদ ম্লান হয়ে আসছিল…
আর ছায়ারা একে একে গ্রাস করছিল আস্ত একটা সমাজকে।
আমি হাটের কোলাহল ছেড়ে একাকী হেঁটে চললাম,
অন্তহীন সেই কৃষ্ণগহ্বরের দিকে পিঠ ফিরিয়ে,
বুকের ভেতর এক চিলতে আলোর চাষ করব বলে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar