বাঘারপাড়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়া থানা বাজারের মৎস্য আড়তে চিংড়ি মাছে জেলি পুশ করে বিক্রির অপরাধে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে মৎস্য আড়ত মালিককে জরিমানা করেন।
প্রশাসন সুত্রে জানাগেছে, সোমবার সাপ্তাহিক হাটের দিন থানা বাজারে মৎস্য
আড়তে জেলি পুশ করা মাছ বিক্রি হচ্ছে এমন সংবাদ আসে। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মনিরা খাতুন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরানকে বিষয় সম্পর্কে অবহিত করেন। তাৎক্ষণিক মৎস্য আড়তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় মায়ের দোয়া মৎস্য আড়তের মালিক খবির উদ্দীনকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত জেলি পুশ করা চিংড়ি মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় তা প্রকাশ্যে বিনষ্ট করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান জানান, এধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।