1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্যামনগরে বিরোধপূর্ণ জমি দখলচেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্যামনগরে বিরোধপূর্ণ জমি দখলচেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১১৯ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরা সংবাদদাতা।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সিনিয়র সহকারী জজ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাশিমাড়ি ইউনিয়নের ঘোলা গ্রামের বাসিন্দা মৃত মোজাহার আলী মোল্লার ছেলে মো. নূরুজ্জামান মোল্লার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঘোলা মৌজার একটি জমি নিয়ে চলমান মামলা নং দেং-১৮৩/২৫ ও দেং-১৮৫/২৫ বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। মামলার সর্বশেষ আদেশে বিবাদীপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হলেও, গত ৩১ মে ২০২৬ তারিখে ওই জমিতে জোরপূর্বক দখলচেষ্টার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পক্ষের দাবি, মৃত আমজাদ আলী মোড়লের ছেলে মো. আব্দুল্লাহ মোড়ল এবং মৃত আব্দুল করিম মোল্লার ছেলে আমিনুর মোল্লার নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে দখল নেওয়ার চেষ্টা চালায়। একই সঙ্গে সেখানে স্থাপনা নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় সিনিয়র সহকারী জজ আদালত জমির বর্তমান অবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে একতরফাভাবে জমি দখলের চেষ্টা পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আদালতের আদেশ কার্যকর থাকা অবস্থায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা সম্পূর্ণ বেআইনি। তারা আরও দাবি করেন, প্রভাব খাটিয়ে জমির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যার ফলে এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জমি-সংক্রান্ত বিরোধের কারণে এলাকায় দীর্ঘদিন ধরেই অস্থিরতা চলছে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত বা পরবর্তী নির্দেশনার অপেক্ষা না করে কোনো পক্ষের একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শ্যামনগর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, আদালতের আদেশ অমান্য করে কেউ আইন নিজের হাতে তুলে নিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে ভুক্তভোগী পরিবার আদালতের নির্দেশনা বাস্তবায়ন, বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar