নজরুল ইসলাম যশোর প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরে শুঁটকি মাছের টোপলার ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছেন ডিবি পুলিশ।
আটক হযরত আলী যশোরে শার্শা উপজেলার বেনাপোলের ইউনিয়নের সাদিপুর গ্রামের জামাত আলীর ছেলে।
বৃহস্পতিবার ডিবি যশোরে এসআই কামরুজ্জামান এবং এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনায় তাকে আটক করেন।
ডিবি জানায়, এ সময় নড়াইল থেকে যশোরগামী ‘অথৈয় সোহান পরিবহন’ নামের একটি বাসকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের যাত্রী হযরত আলী কাছে থাকা একটি শুঁটকির ব্যাগে লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।