1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুর সীমান্তে দু‘দিন ধরে শুন্যরেখায় খোলা আকাশের নীচে ওরা ১২ জন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

দৌলতপুর সীমান্তে দু‘দিন ধরে শুন্যরেখায় খোলা আকাশের নীচে ওরা ১২ জন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৯২ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টা প্রতিহত করার পরও তাদের কাঁটাতারের ভেতরের অংশে নেয়নি বিএসএফ। ফলে দু‘দিন ধরে শুন্যরেখায় খোলা আকাশের নিচে পাট ক্ষেতেই অবস্থান
করছে ৪ শিশু সহ ১২ নারী জন পুরুষ।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুত্র বলছে বিএসএফ পতাকা বৈঠকে আসলেও কোন সমাধান আসেনি। তবে, ঐ ১২ জনের পরিচয় পূনরায় খতিয়ে দেখবে বলে জানিয়েছে।
গত শুক্রবার (১২ জুন) ভোরে উপজেলার প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমানা পিলার এলাকায় কাঁটাতারের গেট খুলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেবার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তাদের বাংলাদেশে
ঢুকতে বাধা দেয়। ফলে, বাধ্য হয়ে তারা শুন্যরেখার ঐ পাট ক্ষেতে অবস্থান নেন। দিনে তীব্র গরম আবার ঝড়, বৃষ্টি সাথে অনিশ্চিত রাত শিশু ও মহিলাসহ ১২ জন মানুষের কপালে কি ঘটে তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা দেখা গেছে।

বিজিবি সূত্রটি জানায়, পুশ ইনের চেষ্টাকৃত ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু রয়েছে। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করে। বর্তমানে কাঁটাতারের গেট বন্ধ করে
দেওয়ায় ওই ১২ জন না পারছে ভারতেও প্রবেশ করতে পারছেনা। তাছাড়া নির্ভরযোগ্য একাধিক সুত্রের মাধ্যমে জানাযায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই ১২ জনকে পুশইনের কথা সম্পুর্ণ অস্বীকার করছে। কিন্তু পুশইনের শিকার ব্যাক্তিরা নিজেদের চাপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা ও খুলনা জেলার বাসিন্দা এবং কেরালায় কাজ করা অবস্থায় বিএসএফ তাদের ধরে এনে সীমান্ত দিয়ে এখানে ঠেলে দেয় বলে দাবী করেছে।

৪৭ বিজিবি ৩৯;র কুষ্টিয়া ব্যাটালিয়ানের অধিনায়ক লে, কর্ণেল রাশেদ কামাল রনি জানান, শনিবার সকালে সীমান্তের ১৫০/৩-এস পিলার সংলগ্ন এলাকায় একটি পতাকা বৈঠক হয়। সেখানে বিএসএফ পুশইনের বিষয়টি অস্বীকার করেছে। আমরা
বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য বললে তারা সময় নিয়ে বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar