1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টঙ্গী কলেজ গেট এলাকায় দুই মাদক কারবারি আটক, উদ্ধার ৫৮ লাখ টাকা ও ১০,৫০০ ইয়াবা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

টঙ্গী কলেজ গেট এলাকায় দুই মাদক কারবারি আটক, উদ্ধার ৫৮ লাখ টাকা ও ১০,৫০০ ইয়াবা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫৬ জন খবরটি পড়েছেন

মোঃ মাহাবুল ইসলাম গাজীপুর।

গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকার মুক্তারবাড়ি রোডের একটি বহুতল ভবনের নিচতলা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫৮ লাখ টাকা এবং ১০ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আটক ব্যক্তিরা হলেন আনোয়ার ও শাওন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তবে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারবাড়ি রোডের একটি বহুতল ভবনের নিচতলায় অভিযান চালানো হয়। অভিযানের সময় আনোয়ার ও শাওনকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

এ বিষয়ে খেলায়েত হোসেন বলেন, “মাদক নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আপনাদের এলাকা আপনারা কেমন রাখবেন, সেটি আপনাদেরই সিদ্ধান্ত। সমাজ থেকে মাদক দূর করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar