1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড দেওয়ার নামে নারীদের এনআইডি- ছবি সংগ্রহের অভিযোগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড দেওয়ার নামে নারীদের এনআইডি- ছবি সংগ্রহের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৯৮ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সরকারি নির্দেশনা আসার আগেই যশোরের বাঘারপাড়া উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নারীদের
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ছবি সংগ্রহের অভিযোগ উঠেছে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে। কয়েক সপ্তাহ ধরে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন গ্রামে এ ঘটনার সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত স্থানীয় বিএনপি নেতা কর্মীরা এমনটি তথ্য প্রকাশ পেয়েছে।

দরাজহাট ইউনিয়নের কড়াইতলা গ্রামের কয়েকজন নারীর সাথে কথা বলে জানা গেছে, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এনআইডি ও ছবি সংগ্রহের জন্য তাঁদের বাড়ি যান স্থানীয় বিএনপির এক নেতা।
বন্দবিলা ইউনিয়নের পার্বতীপুর গ্রামের শেফালী বেগম সাংবাদিদের জানান, স্থানীয় বিএনপি’র এক নেতা শিগগিরই ফ্যামিলি কার্ড
দেওয়া হবে জানিয়ে বলেন, প্রত্যেককে আইডি কার্ডের ফটোকপি,সদ্য তোলা এক কপি ছবি ও মোবাইল নম্বর দেওয়ার কথা বলেন। তাঁর কথামতো তাঁরাসহ এলাকার অনেকেই, ছবি ও আইডি কার্ডের ফটোকপি দেন।

পৌর সভার একাধিক সাধারণ মানুষের সাথে কথা বলে জানাগেছে, পৌর কৃষক দলের এক নেতা বাড়ি বাড়ি গিয়ে একাধিক নারীর
এনআইডি কার্ডের ফটোকপি ছবি ও মোবাইল নম্বর সংগ্রহ করেছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান বলেন, ‘এ ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। যদি কেউ দলের নাম ব্যবহার করে এ ধরনের কর্মকা-ে জড়িত থাকে এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে সাংগঠনিক ব্যবস্থা
নেওয়া হবে।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম জানান, বাঘারপাড়া উপজেলাতে এখনও পর্যন্ত ফ্যামিলি কার্ডের কোন বরাদ্দ পাওয়া যায়নি। যদি আগামী অর্থ বছরে বরাদ্দ পাওয়া যায় তাহলে নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হবে। এবিষয়ে কোন অসাধু চক্র যদি সাধারণ সহজ সরল মানুষকে প্রতারিত করতে চাই তাহলে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানান এ কর্মকর্তা। তিনি আরো বলেন, কোন প্রকার অবৈধ লেনদেন থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ রইলো।

উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার জানান, ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar