1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১১৬ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার টাকার স্বর্ণ ও অন্যান্য মালামালসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ৩১টি স্বর্ণের বার, একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

শনিবার (২০ জুন) দুপুরে যশোরের ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মো. সাইফুল আলম খান এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের সানু মিয়ার ছেলে মো. আনিস (৩৬)।

বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) পরীক্ষা করে স্বর্ণগুলো খাঁটি বলে নিশ্চিত করেছে। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা।
এছাড়া পাচারকাজে ব্যবহৃত প্রাইভেট কারটির মূল্য ৫৪ লাখ ৫০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোনের মূল্য ৩৬ হাজার টাকা এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মোট মূল্য ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজিবি জানায়, আটক ব্যক্তিরা ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে স্বর্ণ সংগ্রহ করে বেনাপোল স্থলবন্দর হয়ে ভারতে পাচারের পরিকল্পনা করেছিল।
বিজিবি অধিনায়ক আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত রয়েছে।
আটক দুই ব্যক্তি এবং জব্দ করা স্বর্ণসহ অন্যান্য মালামাল আইনগত প্রক্রিয়ার জন্য যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar